Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Work Hours
Monday to Friday: 7AM - 7PM
Weekend: 10AM - 5PM
Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Work Hours
Monday to Friday: 7AM - 7PM
Weekend: 10AM - 5PM

গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মমতাময়ী মা, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া-এর কবর জিয়ারত করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এই কবর জিয়ারত শুধু একটি পারিবারিক আনুষ্ঠানিকতা নয়; এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য আত্মত্যাগের এক গভীর স্মরণ। শহীদ জিয়াউর রহমানের বীরত্ব, দেশপ্রেম ও নেতৃত্ব যেমন জাতিকে পথ দেখিয়েছে, তেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন।এই মুহূর্তে কবর জিয়ারতের মাধ্যমে তারেক রহমান দেশ ও জাতির প্রতি সেই ঐতিহাসিক দায়বদ্ধতা, আদর্শ ও সংগ্রামের ধারাবাহিকতার প্রতিফলন ঘটিয়েছেন। মহান আল্লাহর দরবারে তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির মুক্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য দোয়া করেন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে—শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রীর নেতৃত্বের পথ ধরেই একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।