দক্ষিণ পাহাড়তলীতে বন্যাদুর্গত মানুষের পাশে এম. ইলিয়াছ আলী, শুকনো খাবার বিতরণ

দক্ষিণ পাহাড়তলীতে বন্যাদুর্গত মানুষের পাশে এম. ইলিয়াছ আলী, শুকনো খাবার বিতরণচট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলী এলাকায় টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও দুর্ভোগে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবক এম. ইলিয়াছ আলী। দুর্যোগে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে তিনি ও তাঁর সহকর্মীরা শুকনো খাবার বিতরণ করেন।দুর্যোগের প্রথম দিন থেকেই এম. ইলিয়াছ আলী সহকর্মীদের নিয়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ছুটে বেড়াচ্ছেন। তিনি অসহায় মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি জরুরি খাদ্যসহায়তা পৌঁছে দিয়ে মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর হাতে শুকনো খাবার তুলে দিয়ে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।এম. ইলিয়াছ আলী বলেন, “মানুষ মানুষের জন্য। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমরা সহকর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, চলমান দুর্যোগে এমন সহায়তা তাদের জন্য বড় স্বস্তি। একই সঙ্গে সমাজের সামর্থ্যবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও দাতাদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান তারা।স্থানীয় বাসিন্দাদের মতে, টানা ভারী বৃষ্টিতে দক্ষিণ পাহাড়তলীর বহু পরিবার চরম দুর্ভোগে পড়েছে। অনেকের ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এমন কঠিন সময়ে এম. ইলিয়াছ আলী ও তাঁর সহকর্মীদের মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আশার সঞ্চার করেছে।দুর্যোগ মোকাবিলায় এই সেবামূলক কার্যক্রমে অংশ নেওয়া সবাই ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দোয়া করেন এবং ভবিষ্যতেও মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *